পতিত জমি


পতিত জমি


নিষ্ঠুরতম মাস হল এপ্রিল। মৃত ভূমি থেকে
উদ্গরিত লাইল্যাক, স্মৃতি ও আকাঙ্ক্ষার মিশ্রণ, বসন্তের
বৃষ্টিতে আলোড়িত অনুজ্জ্বল মূল।
শীত উষ্ণ রেখেছিল আমাদের।তুষারের ন্যায়
বিস্মৃতিতে আচ্ছাদিত জগৎ, শুষ্ক কন্দে
প্রতিপালিত এ ক্ষুদ্র জীবন।

গ্রীষ্ম বিস্মিত করেছিল আমাদের, বৃষ্টিস্নাত
স্টার্নবারগারসির পথে; স্তম্ভসারির পাশে
থেমেছিলাম আমরা, আর তারপরে রৌদ্রস্নাত
হওয়া, হফগাটনের মাঝে, আর তারপরে
কফি খেয়েছিলাম আর কথা বলেছিলাম ঘণ্টা খানেক।
আমি রাশিয়ার বাসিন্দা নই, আমি লিথুয়ানিয়া থেকে এসেছি, এক জন খাঁটি জার্মান।
আমরা যখন ছোট ছিলাম, আচ্-ডিউকদের সাথে থাকতাম,
আমার খুড়তুতো ভাইদের, ও আমাকে স্লেজ গাড়িতে নিয়ে বেড়িয়েছিল।
আর আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ও বলেছিল, মেরী,
মেরী, শক্ত করে ধরে থাকো। আর আমরা নামছিলাম নিচে।
পর্বতমালায়, যেখানে তুমি নিজেকে সব সময় মুক্ত মনে করো।
রাতের অধিকাংশ সময় জুড়েই আমি পড়ি, আর শীত এলে পরে দক্ষিণে যাই।
 

2 comments:

  1. বাহ, খুব সুন্দর হয়েছে স্যার! বাকি অশটুকু ও পড়তে চাই।

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ, বিক্রম। চেষ্টা করছি ।

      Delete

ছায়া - মানব

ছায়া - মানব ----------------- সবুজ সরকার প্রতিটি দুঃসময় ভাগ করে দেয় দেশ, সমাজ আর মানুষকে ; যেন জন্মদিনের কেকের ওপরে রাখা সুদৃশ্য ছুরি ! ম...