ডাউন ক্যানিং লোকাল


ডাউন ক্যানিং লোকাল

                        -- সবুজ সরকার 

সারারাত নিজেকে শুকোই ভেজা কার্নিশে

রাত বাড়লে নেশা বাড়ে

আমেজ আসে ; দোসর হয়

ছাতিম ফুলের সুবাস।

 

গোটা শরীরে ইন্দ্রের চোখ নিয়ে দেখি

রাত বাড়লে নতুন করে  জেগে ওঠে 

একটা মেট্রোপলিস ।

বিনির্মাণ শব্দগুচ্ছ কাটাছেঁড়া করে থ্যানাতোস;

তৃতীয় সন্তানের পথ আগলে দাঁড়িয়ে থাকে

সরকারি আইন, শুধু

বেটোফেন সুরের অঙ্ক মেলায় সারারাত,

ভরে যায় লাল জাবদা খাতা। 

 

অক্লান্ত টিরেসিয়াস অ্যামাজনে নতুন হার্ডডিস্ক খোঁজে। 

 


ছায়া - মানব

ছায়া - মানব ----------------- সবুজ সরকার প্রতিটি দুঃসময় ভাগ করে দেয় দেশ, সমাজ আর মানুষকে ; যেন জন্মদিনের কেকের ওপরে রাখা সুদৃশ্য ছুরি ! ম...