জোছনা রাতের গান

রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে (৮ মে, ২০২০)

 

জোছনা রাতের গান
------------- সবুজ সরকার


একবুক ঝড় নিয়ে আসা নজরুল
শান্ত হয়েছিল সে বিকেলে।
যেমনটা হয়েছিল কোপাই;
খোয়াইয়ের লাল রং আজও
মানচিত্র এঁকে দেয় পৌষমেলার মাঠ জুড়ে
বেলকুঁড়ির মালা সুগন্ধ ছড়ায়
পঁচিশে বৈশাখ।

কালিম্পঙের কবি বাড়ির স্মৃতি আগলে
বসে থাকে নেপালি ড্রাইভার; হৃদয়–খামে
সুগন্ধি ভরে তিস্তা ছুঁয়ে বাড়ি ফেরে
এক দল বাঙালি।
সব শোক একাকার হলে জোছনা রাতে বুলবুল গান ধরে।

 


No comments:

Post a Comment

ছায়া - মানব

ছায়া - মানব ----------------- সবুজ সরকার প্রতিটি দুঃসময় ভাগ করে দেয় দেশ, সমাজ আর মানুষকে ; যেন জন্মদিনের কেকের ওপরে রাখা সুদৃশ্য ছুরি ! ম...