গভীর গহীন অরণ্য পথে




সত্যজিৎ রায় স্মরণে (২ মে, ২০২০)

গভীর গহীন অরণ্য পথে 


"I met a genius on the train 
today" - Charles Bukowski


দুটো গিরগিটি আমি বারে বারে দেখে গেছি তারপরে
শাখা - প্রশাখা জুড়ে, শিশুর অনুসন্ধানী চোখ
মলিন হয়নি কখনো; দেখেছি
জীবনের রং বদলে যায় ক্ষণে ক্ষণে,
মানুষ বড় অশান্ত ;
ধৈর্যের পারদ নেমেছে বহুগুণ ।

সব শান্তি বুঝি ঐ খানে
পালামৌ এর পথে উদাত্ত আকাশ যেখানে 
আঁচল পেতে ঘর করে প্রজাপতি ;
ক্ষোভ উগরে আসি অরণ্যের গহীনে
সব সন্দেহ দূরে ঠেলে 
এক শুভ্র সন্ত যেন 
ধীর, স্থির, অবিচল
এক জ্যোতির্ময় আগন্তুক। 


3 comments:

ছায়া - মানব

ছায়া - মানব ----------------- সবুজ সরকার প্রতিটি দুঃসময় ভাগ করে দেয় দেশ, সমাজ আর মানুষকে ; যেন জন্মদিনের কেকের ওপরে রাখা সুদৃশ্য ছুরি ! ম...