অভিযোজন
--------------------
বাতাসের রং নীল
অদৃশ্য বিষে-বিষে বন্ধুতা।
পরিযায়ী গান ঘুম ঘুম হেঁটে যায়,
হেঁটে যায় ক্লান্ত মফ:স্বল;
ঝিল,
পরীদের রূপকথা
লেখা হোক এই অবেলায় ।
সেক্টার অফিস, ভোট বাক্স
ভিভিপ্যাটে হোক বীজ বোনা
আগামীর রঙিন ভবিষ্যৎ,
মাঝে শুধু স্বপ্ন স্বপ্ন খেলা
রক্ত নিয়ে হোলি
মুখ ঢাকা বাসন্তী পুজো
মুখ ঢাকা প্রেম
শুধু কথা হোক চোখে চোখে।