অভিযোজন ৮

অভিযোজন ৮

------------------ সবুজ সরকার

 

ভাষার মতো বৃষ্টিও আঞ্চলিক হয়,
ভাগ করে নেয় গোবর লেপা উঠোন।
ভেজা শালিক ঘাড় বেঁকিয়ে দেখে নেয় আধ ভেজা 
ত্রস্ত নতুন বউ,
আধা দৌড়ে রাস্তা পেরোয় এসপ্ল্যানেডে দাঁড়িয়ে থাকা বেতো অফিস যাত্রী ।

 তবু,

ভাষার বৃষ্টি হলেও বৃষ্টির কোন ভাষা নেই;
ভেজা চুল ও ঠোঁট গড়িয়ে
মুক্ত ঝরে অবলীলায়।
শুধু আড়চোখে দেখে নেয় নরম বিলাস,
বৃষ্টিকে পোশাক করে একটা মানুষ- রিক্সা এইমাত্র শতবর্ষ পেরোলো। 

 

ছায়া - মানব

ছায়া - মানব ----------------- সবুজ সরকার প্রতিটি দুঃসময় ভাগ করে দেয় দেশ, সমাজ আর মানুষকে ; যেন জন্মদিনের কেকের ওপরে রাখা সুদৃশ্য ছুরি ! ম...