সত্যজিৎ রায় স্মরণে (২ মে, ২০২০)
গভীর গহীন অরণ্য পথে
"I met a genius
on the train
today" - Charles
Bukowski
দুটো গিরগিটি আমি বারে
বারে দেখে গেছি তারপরে
শাখা - প্রশাখা জুড়ে,
শিশুর অনুসন্ধানী চোখ
মলিন হয়নি কখনো;
দেখেছি
জীবনের রং বদলে যায়
ক্ষণে ক্ষণে,
মানুষ বড় অশান্ত ;
ধৈর্যের পারদ নেমেছে
বহুগুণ ।
সব শান্তি বুঝি ঐ খানে
পালামৌ এর পথে উদাত্ত
আকাশ যেখানে
আঁচল পেতে ঘর করে
প্রজাপতি ;
ক্ষোভ উগরে আসি অরণ্যের
গহীনে
সব সন্দেহ দূরে ঠেলে
এক শুভ্র সন্ত যেন
ধীর, স্থির, অবিচল
এক জ্যোতির্ময়
আগন্তুক।
Khub Valo hoyachha sir...
ReplyDeleteধন্যবাদ, অক্ষয়
Delete💚👌🏽
ReplyDelete