ছায়া - মানব
-----------------
সবুজ সরকার
প্রতিটি দুঃসময় ভাগ করে দেয়
দেশ, সমাজ আর মানুষকে ;
যেন জন্মদিনের কেকের ওপরে রাখা
সুদৃশ্য ছুরি !
মডুলার কিচেনের শৌখিন বিরিয়ানির আহ্লাদী ঘ্রাণ
পাড়া ছাপিয়ে হেঁটে যায়
বস্তির সিংহদ্বারে।
সেখানে শাঁখের করাতের বেসাতি,
ছায়া- মানব আঁকে জীবনের আলপনা,
পরিযায়ী পদশব্দ স্বপ্ন লেখে সুখী গৃহকোণের।
ইমিউনিটি এক মিষ্টি উৎপাত।
কবিতাটির ভাবার্থ বিশাল যা ভাবিয়ে তোলে কবতা প্রেমি সকল মানুষকে
ReplyDeleteThanks a lot
Deleteপ্রতিটা লাইনে কেমন যেন একটা জোশ খুঁজে পেলাম স্যার !
ReplyDeleteঅনেক ভালো লাগলো ☺️♥️
Thank you so much, Bikram
DeleteAn excellent piece, Sir!
ReplyDeleteThank you so much, Sukanta
Deleteঅসাধারণ মর্মস্পর্শি কবিতাখানি
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ।
DeleteOutstanding poem sir.
ReplyDeleteMesmerized poem sir ♥️♥️♥️♥️
ReplyDelete