দাঁড়িপাল্লা
------ সবুজ সরকার
পচা পাটের নিজস্ব গন্ধ আছে এক
কাঁচে ঢাকা ল্যাবরেটরি তার ব্যাখ্যা দেয়,
ল্যাটিন শব্দগুচ্ছ মিলে মিশে যায়
গ্রিক অহংকারে।
শুধু, বৃষ্টি অধীর হলে
ব্যাঙেদের কোরাস -
দোহারা চেহারা
রোদ - বৃষ্টি গায়ে মেখে নির্মেদ,
আদুল গায়ে মেঠো শিশু
সারা গায়ে কাদা
ধ্যানস্থ শিব যেন ।
এরিস্টোফেনিস সখ্যতা করিয়ে দেন
বোলতা আর প্রজাপতির;
পরিশ্রমী জীবন স্বপ্ন আঁকে
জলের আলপনায়।
Besh Sundor hoyechhe Sir. Sobdogulo barbar porar ichha kore ��
ReplyDelete