ডাউন ক্যানিং
লোকাল
সারারাত নিজেকে শুকোই ভেজা কার্নিশে
রাত বাড়লে নেশা বাড়ে
আমেজ আসে ; দোসর হয়
ছাতিম ফুলের সুবাস।
গোটা শরীরে ইন্দ্রের চোখ নিয়ে দেখি
রাত বাড়লে নতুন করে জেগে ওঠে
একটা মেট্রোপলিস ।
বিনির্মাণ শব্দগুচ্ছ কাটাছেঁড়া করে থ্যানাতোস;
তৃতীয় সন্তানের পথ আগলে দাঁড়িয়ে থাকে
সরকারি আইন, শুধু
বেটোফেন সুরের অঙ্ক মেলায় সারারাত,
ভরে যায় লাল জাবদা খাতা।
অক্লান্ত টিরেসিয়াস অ্যামাজনে নতুন হার্ডডিস্ক খোঁজে।
অপূর্ব লিখেছেন, স্যার ��
ReplyDeleteDarun sir
ReplyDelete